শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

রাজধানীতে লেকের পানিতে ভাসছিল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর ধানমন্ডির সুধাসদনের পেছনে লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড়ের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় লাশটি। পরে লোকজন থানায় খবর দেন। এরপর সেখানে পুলিশ ছুটে যায়। ধানমন্ডি থানা পুলিশ পৌনে ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার এসআই খলিল জানান, লাশটি উদ্ধারের সময় পরিচয় না মিললেও পরে পরিচয় পাওয়া যায়। তার বাবা-মা থানায় এসেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...