শিরোনামঃ
মানবাধিকার ঝুঁকি ও অনিয়মের অভিযোগ: বিচারাধীন বন্দীর ভিড়ে উপচে পড়া কারাগার বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি বিলাসিতার চড়া মাশুল: দেশীয় অনুসন্ধানেই লুকিয়ে টেকসই জ্বালানি গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য তরঙ্গ নীতির রূপান্তর: রাজস্বের মোহ কাটিয়ে ডিজিটাল ভবিষ্যতের সন্ধানে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরল

নিজস্ব প্রতিবেদক / ২০৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রতারণা ও পাচারের শিকার ৩০৯ বাংলাদেশি নাগরিক। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ছয় হাজার টাকা করে নগদ সহায়তা ও খাবার দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের সার্বিক সহায়তা দেওয়া হয়।

সরকারি সূত্র জানিয়েছে, লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশি মূলত মানবপাচারকারীদের প্রতারণার শিকার হন। তাদের ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাসে দালাল চক্র বিপুল অর্থ হাতিয়ে নেয়। অনেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করলে পথে ধরা পড়েন, আবার অনেকে লিবিয়ায় অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন।

সরকারের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রমে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম ঘনিষ্ঠভাবে কাজ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার অবৈধ উপায়ে বিদেশযাত্রা নিরুৎসাহিত করতে এবং বিদেশে বিপদে পড়া নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে।


এ জাতীয় আরো খবর...