শিরোনামঃ
বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি বিলাসিতার চড়া মাশুল: দেশীয় অনুসন্ধানেই লুকিয়ে টেকসই জ্বালানি গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য তরঙ্গ নীতির রূপান্তর: রাজস্বের মোহ কাটিয়ে ডিজিটাল ভবিষ্যতের সন্ধানে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার কার্গো হ্যান্ডলিং সংকট কাটাতে দ্রুত ওয়্যারহাউজ নির্মাণের তাগিদ বাণিজ্যমন্ত্রীর
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

৩ দিনের সফরে ঢাকায় আসবেন ভলকার তুর্ক

নিজস্ব প্রতিবেদক / ২৪০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ঢাকা: চলতি মাসের শেষ তিনদিনে ঢাকায় সফরে আসবেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার কমিশনার হিসেবে এটিই হবে তার প্রথম ঢাকা সফরে। জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ভলকার তুর্ক। এছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র উপদেষ্টা, সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই হবে প্রথম কোনো জাতিসংঘের উচ্চপদস্থ কারও প্রথম সফর। তবে এ সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না তা এখনও নিশ্চিত না।

উল্লেখ্য, ভলকার তুর্কের সঙ্গে জাতিসংঘে সাধারণ অধিবেশনের সময় সাইড লাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের সময় তিনি বাংলাদেশে সফর করেছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অ‍্যাসিস্ট‍্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে। বাংলাদেশে আসার আগে তিনদিনের সফর করেছিলেন মিয়ানমারে।


এ জাতীয় আরো খবর...