শিরোনামঃ
দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

একটি ভুল অভ্যাসে নষ্ট হতে পারে লিভার

নিজস্ব প্রতিবেদক / ৪০৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ভাল থাকার আশায় প্রতিদিন ভিটামিন খাচ্ছেন? অতিরিক্ত ভিটামিন গ্রহণ হতে পারে আপনার শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর। বিশেষ করে ফ্যাট-সলিউবল ভিটামিন (এ, ডি, ই এবং কে) শরীরে জমে গিয়ে কিডনি ও হাড়ের ক্ষয় ডেকে আনতে পারে। বিশেষত লিভারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, ফ্যাট-সলিউবল ভিটামিন যেমন—ভিটামিনএ, ডি, ই এবং কে—শরীরে জমা হয়ে থাকে এবং সহজে মূত্রের মাধ্যমে বের হয় না। ফলে দীর্ঘমেয়াদে অতিরিক্ত গ্রহণে এসব ভিটামিন লিভারে জমা হয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। ভিটামিন এ-এর অতিরিক্ত সেবনে লিভার সেল ধ্বংস, লিভার ফাংশন ব্যাহত হওয়া, এমনকি হেপাটাইটিসের মতো প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন ডি-এর অতিরিক্ত মাত্রা শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়, যা লিভারে ক্যালসিয়াম জমে গিয়ে ফাংশনাল জটিলতা সৃষ্টি করে। আবার ভিটামিন ই-এর উচ্চমাত্রা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, যার ফলে লিভারের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে।

সুস্থ থাকার আশায় অনেকেই প্রতিদিন ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া, মাত্রাতিরিক্ত বা ভুলভাবে ভিটামিন খাওয়া যেমন বিপজ্জনক, তেমনি দীর্ঘমেয়াদে তা লিভার, কিডনি কিংবা স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। যেকোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করাই সবচেয়ে নিরাপদ।


এ জাতীয় আরো খবর...