শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

পাকিস্তানি অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
আয়েশা খান

পাকিস্তানি সিনেমা অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান আর নেই। আজ শুক্রবার করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

করাচির পুলিশ জানিয়েছে, মরদেহ প্রায় এক সপ্তাহ আগের বলে ধারণা করা হচ্ছে। অভিনেত্রী ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেত্রীর প্রতিবেশিরা তার পরিবারকে জানায়, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করছে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী আয়েশা খানের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে জানাজার নামাজের সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে জিন্নাহ মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

দীর্ঘ অভিনয় জীবনে ‘আফশান’, ‘আরুসা’, ‘ফ্যামিলি ৯৩’-এর মতো জনপ্রিয় টিভি নাটকে অভিনয়ের জন্য তারকা খ্যাতি পান। ১৯৪৮ সালে কারাচিতে জন্মগ্রহণ করেন আয়েশা খান।


এ জাতীয় আরো খবর...