শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

নাঈমের ফাইফার, চতুর্থ দিন শেষে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৫২৭ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

দেশের বাইরে টেস্টে একাদশে জায়গা পাওয়া যেন স্বপ্নের মতো নাঈম হাসানের জন্য। তবে গলে সে স্বপ্ন বাস্তবতায় রূপ নিয়েছে। মেহেদী হাসান মিরাজের অসুস্থতায় একাদশে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। বিদেশের মাটিতে প্রথম টেস্টেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই শ্রীলঙ্কাকে ৪৮৫ রানে থামিয়ে প্রথম ইনিংসে ১০ রানের লিড নেয় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও দিনের শেষভাগে দাপট দেখিয়েছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ১০ রানের লিডের সঙ্গে এখন তারা এগিয়ে ১৮৭ রানে। শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে সাদমান খেলেছেন চোখধাঁধানো এক ইনিংস। থারিন্দুর বলে ডিপ কভারে ঠেলে ৭০ বলে পূর্ণ করেন ফিফটি, শেষ বিকেলে ৭৬ রানে থামেন মিলান রত্নায়েকের বলে এলবিডব্লিউ হয়ে। শান্তর ব্যাট থেকেও আসে দায়িত্বশীল অর্ধশতক।

এর আগে সকালের সেশনেই ধনঞ্জয়া ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার অগ্রযাত্রা থামিয়ে দেন নাঈম ও হাসান মাহমুদ। কামিন্দু মেন্ডিসের ৮৭ রানের লড়াকু ইনিংস থেমেছে নাঈমের হাতেই। উইকেটের পেছনে লিটন দাসের দারুণ ক্যাচে ভাঙে তার সেঞ্চুরির স্বপ্ন।

৪৩.২ ওভারে ১২১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন নাঈম। শুরু করেছিলেন হাফ সেঞ্চুরিয়ান দীনেশ চান্দিমালকে ফেরিয়ে। এরপর একে একে ফিরিয়েছেন কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দোকে। বিশেষ করে লাঞ্চের পর মাত্র ১০ বলের ব্যবধানে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেন তিনি। ক্যারিয়ারে চতুর্থ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন ডানহাতি এই স্পিনার।


এ জাতীয় আরো খবর...