শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

মৃত্যুর একদিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

মৃত্যুর একদিন পর বাংলাদেশি নাগরিক জাকারিয়া আহমদের (২৩) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২০ জুন) দুপুর একটার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।

জানা যায়, কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের পিনারসালা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিজিবি জানায়, ঘটনাস্থল থেকে ভারতের পিনারসালা থানা দূরে এবং ঘটনাস্থলটি দূর্গম এলাকায় হওয়ায় মরদেহটি হস্তান্তর করতে বিলম্ব হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- পারিবারিক সমস্যার কারণে হয়তো গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।


এ জাতীয় আরো খবর...