শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন: বিল ক্লিনটন

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরানকে যুদ্ধে ব্যবহার করছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। বিল ক্লিনটন ‘দ্য ডেইলি শো’ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশির ভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকা রাখার অনুরোধ করেছেন।

ক্লিনটন বলেন, ‘আমার মনে হয়, আমাদের উচিত, এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।’

সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।

বিল ক্লিনটন বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব।’

ডেমোক্র্যাট দলের সাবেক এই নেতা বলেন, ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করার ফলে সাধারণ মানুষ ভূক্তভোগী হচ্ছেন। এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান।


এ জাতীয় আরো খবর...