শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সোমবার ফের এনবিআরে কলমবিরতি পালনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে সোমবার (২৩ জুন) কলমবিরতি পালনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার (২১ জুন) বিকেলে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআর ভবনে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করবেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির অধীন অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও স্ব স্ব দপ্তরে একই সময়ে একই কর্মসূচি পালন করবেন।

এর আগে গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে সরকার। পরবর্তীতে এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।

সোমবার আবারও অবস্থান কর্মসূচি ও কলমবিরতির বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শনিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে রাজস্ব ভবনের নিচতলায় ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সমন্বয়ে অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদারকে সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকাকে মহাসচিব করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৩০১ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এতে আরও বলা হয়, সভায় আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সামগ্রিক রাজস্ব সংস্কার ভাবনার অংশ হিসেবে ‘কেমন এনবিআর চাই’ শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) একটি প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য কক্ষ বরাদ্দ চেয়ে লিখিত পত্র প্রদানের পরও কক্ষ বরাদ্দ না দেয়ার তীব্র নিন্দা জানানো হয়। ফলে রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে সভাটি করা হয়। উল্লেখ্য, গত ২ জুনও একইভাবে কক্ষ বরাদ্দ না দেয়ায় কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে সভা করে ‘কেমন এনবিআর চাই’ শীর্ষক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়।


এ জাতীয় আরো খবর...