শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে রোববার (২২ জুন) দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে কলেজ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার করে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) বিকেলে ডা. ফজলে রাব্বী হলের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা বলেন, ভবনে ঝুঁকি থাকলেও শিক্ষার্থীরা হল ত্যাগ করবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা হল ত্যাগ করবো না।

সিয়াম মোর্শেদ ও আলফাজ হোসেন নামে ঢাকা মেডিকেলের দুই শিক্ষার্থী বলেন, বিকেলে জানতে পেরেছি কলেজ কর্তৃপক্ষ আমাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু ঠিক কী কারণে আমাদের হল ছাড়তে বলা হয়েছে সে বিষয়ে পরিষ্কার করে কোনোকিছু বলা হয়নি। কেন আমরা হল ছেড়ে দেবো? আমরা নিরাপদে ফিরে যাব, তবুও হল ত্যাগ করবো না। এই অল্প সময়ে হল ত্যাগ করে কোথায় যাব?

শিক্ষার্থীরা আরও বলেন, যদি ভবনের কাজ করার জন্য হল ত্যাগ করতে বলা হয়ে থাকে তাহলে হল ত্যাগ করতে সমস্যা নেই। আর যদি আমাদের যৌক্তিক দাবির আন্দোলনকে বন্ধ করতে হল ত্যাগ করতে বলা হয়, তবে আমরা হল ত্যাগ করবো না।

এর আগে দুপুরে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের রোববার দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।

নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের ৫ দফা দাবিতে আন্দোলন করছেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের ৫ দফা দাবিগুলো হলো-

১) দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট পাস।

২) নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা।

৩) নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন।


এ জাতীয় আরো খবর...