শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সিলেটে আরও ২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

সিলেটে আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষা করে দু’জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে সিলেটে ৯ জন করোনা শনাক্ত হলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষার পর দু’জনের করোনা শনাক্ত হয়। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে এ পর্যন্ত ৮৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, আক্রান্তদের আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।


এ জাতীয় আরো খবর...