শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ভারতে ফের বিমানের জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন ১৬৮ যাত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

ভারতে এয়ার ইন্ডিয়ার ‘এআই১১৭’ বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনো। এরমধ্যে দেশটির গোহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের একটি ফ্লাইট ১৬৮ জন যাত্রী পড়েছে দুর্ঘটনার কবলে। তবে বিপদ বুঝতে পেরে আগেই ‘মে ডে’ ঘোষণা করে বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করেছে ফ্লাইটটি।

বৃহস্পতিবার (১৯ জুন) আসামের গোহাটি থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ইন্ডিগোর ৬ই-৬৭৬৪ (এ৩২) বিমানটি চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু বিমানে জ্বালানি কম থাকায় বিমানটি বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার।

জানা গেছে, বিমানটিতে ১৬৮ জন যাত্রী ছিলেন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চেন্নাই নামার চেষ্টা করে বিমানটি। কিন্তু মাঝ-আকাশে অতিরিক্ত যানজটের কারণে চেন্নাইয়ে অবতরণের সবুজ-সঙ্কেত মিলছিল না। পর পর তিনবার অবতরণের চেষ্টা করে বিমানটি। অন্যদিকে, বিমানের জ্বালানি ফুরিয়ে আসছিল। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন পাইলট। চেন্নাইয়ের বদলে সোজা রওনা দেন বেঙ্গালুরুর দিকে। দুর্ঘটনা এড়াতে আগেভাগেই ‘মে ডে’ কল করেন। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সূত্র জানায়, পাইলটের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুই পাইলটসহ নিরাপদে রয়েছেন সব যাত্রী।

সূত্রের বরাতে কেম্পেগৌড়া বিমানবন্দর কর্তৃপক্ষ টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘মে ডে’ কল পাওয়ার পরেই তৎপর হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)। সঙ্গে সঙ্গে মেডিক্যাল দল এবং দমকলকর্মীরা কেম্পেগৌড়া পৌঁছান। শেষমেশ ৮টা ২০ মিনিটে কেম্পেগৌড়ায় নামে বিমানটি। তারপর বিমানটিতে জ্বালানি ভরে রাত ১১টা ২৫ মিনিট নাগাদ চেন্নাইয়ে পাঠানো হয় যাত্রীদের। যদিও পাইলট আসলেই ‘মে ডে’ কল করেছিলেন কি না, তা নিয়ে ইন্ডিগোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।


এ জাতীয় আরো খবর...