শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানজুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরাইলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়।

ইসরাইলের বিমান বাহিনী জানিয়েছে, সকালে ৩০টি যুদ্ধবিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে ৬০টিরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমার ব্যবহার করা হয়েছে।

তারা জানায়, প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজদ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দফতর। এরপর হামলা চালানো হয় ইসফাহান, বুশেহর ও আহভাজের সামরিক স্থাপনায়।

উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে।


এ জাতীয় আরো খবর...