শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বরাদ্দ বাড়ল সামাজিক নিরাপত্তা খাতে

নিজস্ব প্রতিবেদক / ১৬০ বার
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগও বন্ধ করা হয়েছে। অল্প কিছু সংশোধনীসহ সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রোববার (২২ জুন) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন হয়। পরে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেটের তিনটি জায়গায় পরিবর্ত করে বাজেট পাস করা হয়েছে। এরমধ্যে প্রস্তাবিত সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয় ৮১ হাজার ৭০০ কোটি টাকা। সেটি বাড়িয়ে ৯১ হাজার সাতশ কোটি টাকা করে বাজেট পাস করা হয়েছে। এতে এই খাতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।

উপদেষ্টা জানান, এছাড়া আমরা জিডিপির প্রবৃদ্ধি লক্ষমাত্রা ৫ দশমিক ৫০ শতাংশ ধরেছি। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা সাদা করার ‍সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।


এ জাতীয় আরো খবর...