শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, “ইয়া আবা আব্দুল্লাহ আল হুসেইন” সাংকেতিক নাম ধারণ করে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ‘বাশারাত ফাতেহ’ অপারেশনে কাতারের উদেইদ ঘাঁটিকে “বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু” করে হামলা হয়েছে।

এই অভিযান “সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্বে পরিচালিত হয়েছে” বলেও জানানো হয় বিবৃতিতে। কিছুক্ষণ আগে কাতারের রাজধানী দোহা এবং এর উপকণ্ঠ লুসাইল-এ বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে প্রজেক্টাইল দেখা যাচ্ছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, “এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ বোমা ব্যবহার করেছিল, তার সমান ছিল। শক্তিশালী ইরানি বাহিনীর হামলায় যে ঘাঁটিটি লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা কাতারের নগর স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল।”

যুক্তরাষ্ট্র বলেছিল, তারা ১৪টি বোমা দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এর কয়েক মিনিট আগে, সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আব্দুল্লাহ’ কোড নামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।


এ জাতীয় আরো খবর...