শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আবহের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

আজ সোমবার (২৩ ‍জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।

এর আগে গতকাল রোববার ইসলামাবাদ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানায়। এই হামলাকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন বলে অভিহিত করে প্রতিবেশী দেশটি। জানা গেছে, হামলার ঘটনায় শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ইরানের সঙ্গে পাকিস্তানের সংহতি প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ইরান-ইসরায়েল সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের জন্য ১৫ দিনের সময় দিয়েছিলেন। এই সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন তার দেশের পদক্ষেপে নিয়ে। কিন্তু দুই দিন না যেতেই রোববার ভোররাতে অকস্মাৎ ইরানের তিনটি প্রধান পারমাণিবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ট্রাম্প তার দেশকে ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ায়। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের এই সক্রিয়ভাবে যোগ দেওয়াকে পাকিস্তান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ‘বর্বরতা’ বলে অভিহিত করে। তারা এই হামলার কঠোর নিন্দাও জানায়।

অবশ্য হামলার আগে শনিবার পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির দূত’ এবং তার ‘অসাধারণ রাষ্ট্রনায়কত্বের’ প্রশংসা করেছিল।


এ জাতীয় আরো খবর...