শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

তেলের দাম কমিয়ে রাখতে বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার আলোচনার প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমিয়ে রাখার আহ্বান জানিয়েছেন।  সোমবার এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, সবাই, তেলের দাম কমিয়ে রাখুন। আমি কিন্তু পর্যবেক্ষণ করছি! আপনারা শত্রুর হাতে খেলছেন। এটা করবেন না!

তবে ট্রাম্প তার এ আহ্বানে কাকে উদ্দেশ্য করেছেন, তা স্পষ্ট করেননি। পরবর্তী এক পোস্টে তিনি মার্কিন জ্বালানি বিভাগকে ‘ড্রিল, বেবি, ড্রিল!!! এবং আমি এখনই বলছি!!!’ বলে নির্দেশ দেন।

হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ শিপিং রুট যা তেল সমৃদ্ধ উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে। বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ প্রতিদিন এ পথ দিয়েই প্রবাহিত হয়। ইরানের এমন হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 


এ জাতীয় আরো খবর...