শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার: অনিন্দ্য ইসলাম বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ও জাতীয় স্বার্থের প্রশ্ন খেলাপি আতঙ্কে থমকে প্রণোদনা নতুন আলোচনা রিকনসিলিয়েশন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে কর্তব্যরত অবস্থায় থাকা একজন সৈনিকও রয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ওই সেনা সদস্যা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। দুইদেশের যুদ্ধবিরতির আগ দিয়ে হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালায় তেহরান। যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী।

১৮ বছর বয়সী নিহত আইডিএফ সদস্যের নাম কর্পোরেশনাল এইটান জ্যাকস। বিয়ারশেবার অভিজাত মাল্টিডোমেন ইউনিটের একজন প্রশিক্ষণার্থী ছিলেন তিনি। ইরানের হামলায় নিহত চারজনের মধ্যে জ্যাকস তার পরিবারের দুই সদস্যের সঙ্গে তার বাড়িতে নিহত হন। চতুর্থ ব্যক্তি পাশের অ্যাপার্টমেন্টে নিহত হন।

১৩ জুন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ দিনের সংঘাতে এ নিয়ে মোট ২৮ জন নিহত হওয়ার খবর জানালো তেল আবিব। নিহতদের মধ্যে জ্যাকস ছাড়া বাকি সবাই বেসামরিক নাগরিক।


এ জাতীয় আরো খবর...