শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিদেশে এস আলমের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৩২৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে সাইপ্রাস ও ব্রিটেনে থাকা বিপুল বিদেশি সম্পদ জব্দ ও বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদেশে সাইপ্রাসের লিমাসল জেলায় অবস্থিত একটি দুইতলা বাড়ি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে হ্যাজেক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডে তাদের বিনিয়োগকৃত ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং পিকক প্রপার্টি হোল্ডিংসসহ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরও ১৮টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেওয়া হয়। এছাড়া জার্সি ট্রাস্ট কোম্পানির অধীনে ছয়টি ট্রাস্টে থাকা বিভিন্ন অংকের বিনিয়োগও জব্দের আওতায় আনার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুসন্ধানকালে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে তারা অবৈধ উপায়ে প্রাপ্ত অর্থ ব্যবহার করে একাধিক বিদেশি অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ন্যায়বিচারের স্বার্থে এবং অবৈধভাবে অর্জিত এই সম্পদ যেন আরও অপচয় না হয়, তা নিশ্চিত করতে উক্ত সম্পদ জব্দের আদেশ প্রয়োজন হয়ে পড়ে বলে দুদক আদালতে জানায়।


এ জাতীয় আরো খবর...