শিরোনামঃ
বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে লাইভ সিসিটিভির দাবিতে লিগ্যাল নোটিশ জুলাই যোদ্ধাদের সংগঠনের কমিটি ঘোষণা, উপদেষ্টা আসিফ-সারজিস-মিতু ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ রাখাইনে রোহিঙ্গাদের শেষ চিহ্ন মুছছে আরাকান আর্মি ফের বাড়ল গ্যাস  সিলিন্ডারের দাম: গৃহস্থালির খরচে আরেক দফা আঘাত তৃণমূলে অনির্বাচিতদের আধিপত্য: থমকে আছে সেবা, বাড়ছে হয়রানি রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যেও থমকে আছে উন্নয়ন: প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ১.৮৫% হঠাৎ করে কোমর ব্যথার কারণ ও প্রতিকার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে এবার প্রকাশ্যে অভিযোগ তুললেন অভিনেত্রী এষা গুপ্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হামশকলস’ সিনেমার শুটিং চলাকালে সাজিদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। একপর্যায়ে পরিচালক তাকে গালিগালাজ করলে, এষাও পাল্টা জবাব দেন এবং শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান।

সিদ্ধার্থ কাননের পডকাস্টে কথা বলতে গিয়ে এষা বলেন, আমি এমন একজন মানুষ, যে অপমান সহ্য করতে পারে না। সাজিদ আমাকে গালি দিলে আমিও চুপ থাকিনি। কেউ কেউ কথা বলার আগে ভাবে না, অনেক সময় মাথা গরম থাকায় তারা অন্যদের ওপর রাগ ঝাড়ে। তিনি আরও বলেন, ঘটনার পর আমি সরাসরি গাড়িতে গিয়ে বসি, তখনও সিনেমার কস্টিউম পরা ছিল আমার। তারপর সোজা বাড়ি ফিরে যাই। তখনই সিদ্ধান্ত নেই, সিনেমাটিতে আর কাজ করব না।

তবে পরবর্তীতে সিনেমাটির প্রযোজক বাসু ভগ্নানি ও সহপ্রযোজক তার সঙ্গে যোগাযোগ করেন ও দুঃখ প্রকাশ করেন। পরে সাজিদ খান নিজেও ক্ষমা চেয়েছিলেন বলে জানান এষা। যদিও অভিনেত্রীর মতে, এই ক্ষমা যেন কেবল আনুষ্ঠানিক ছিল—ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আর ফিরে আসেনি। তার ভাষায়, একবার কেউ নিজের সম্মান নিজেই হারিয়ে ফেললে, তাকে আর আগের মতো সম্মান দেখানো যায় না। ঠিক আছে, সম্পর্কটা স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে ভেতরে দূরত্ব থেকেই গেছে।

এষা জানান, পেশাদারিত্ব বজায় রাখতেই তিনি সিনেমার কাজ শেষ করেন। তিনি বলেন, আমি শুধু চাইছিলাম সিনেমাটা ভালো চলুক। তাই মেপে চলেছি। তবে যখন প্রিমিয়ারে পুরো সিনেমা দেখলাম, মনে হলো, এমন ফলাফলের জন্য কিছুই করা যেত না।

উল্লেখ্য, সাজিদ খানের পরিচালনায় ‘হামশকলস’ সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, রাম কাপুর, তামান্না ভাটিয়া, বিপাশা বসু ও এষা গুপ্তা। সিনেমাটির মুক্তির পর বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।


এ জাতীয় আরো খবর...