শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

‘ঘুমিয়ে থাকা’ বাংলাদেশের ক্রিকেটকে জাগিয়ে তুলতে চান বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক / ৩৮৫ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

দুই দশকেরও বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি হবে আগামীকাল। এই সময়ে টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে বাংলাদেশ হারালেও পরাজয়ের পাল্লাটাই বেশি ভারী হয়েছে।

টেস্ট মর্যাদার রজতজয়ন্তীর আগের দিন আজ ধানমন্ডির রিয়া গোপী নারী স্পোর্টস কমপ্লেক্সে এই আয়োজন নিয়ে কথা বলেন বুলবুল। সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে ক্রিকেট থেকে কিছুটা দূরে ছিলাম। তখন ভাবতাম, গত ২৫ বছরে হয়তো ২৫টি বড় আয়োজন হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেল, ২৫ বছর পেরিয়ে আমরা এবার প্রথমবারের মতো একটি বড় আয়োজন করছি। এই প্রোগ্রামটি আমরা করছি মূলত দু’টি কারণে—এক, টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপন; দুই, দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে ক্রিকেট কার্যত ঘুমিয়ে ছিল, সেসব জায়গায় তাদের একটা ‘ওয়েক আপ কল’ দেওয়া।’


এ জাতীয় আরো খবর...