শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

প্রথম দিনেই ৮ উইকেট হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৩৮৯ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

শ্রীলংকার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ ব্যাটিং বান্ধব। উইকেট থেকে বোলারদের তেমন কিছু নেওয়ার নেই। ব্যাটিং স্বর্গ  হিসেবে খ্যাত এই উইকেটেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি টাইগাররা।

চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে কলম্বো টেস্টের প্রথম দিনে মাত্র ২২০ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় ৮ উইকেট। প্রথম সারির ব্যাটসম্যানদের হারিয়ে ইনিংস গুটানোর অপেক্ষায় বাংলাদেশ।

দলীয় ৫ রানে ফেরেন গল টেস্টের দুই ইনিংসে ০ ও ৪ রানে আউট হওয়া এনামুল হক বিজয়। কলম্বো টেস্টেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।

দলীয় ৪৩ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রথম টেস্টের দুই ইনিংসে ২৯ ও ১৪ রান করা মুমিনুল, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন মাত্র ২১ রানে।

একটা পর্যায়ে ২ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৭৪ রান। এরপর মাত্র ২ রানের ব্যবধানে হারায় ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ওপেনার সাদমান ইসলাম অনিক।

গল টেস্টের দুই ইনিংসে ১৪ ও ৭৬ রান করা সাদমান, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৪৬ রান করে। গল টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন মাত্র ৮ রানে।

চা পানের ঠিক বিরতিতে যাওয়ার আগে উইকেট হারান লিটন কুমার দাস। গল টেস্টে ৯০ ও ৩ রান করা লিটন কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৩৪ রানে।


এ জাতীয় আরো খবর...