শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বরিশালে ট্রাক উল্টে নিহত ২

নিজস্ব প্রতিবেদক / ৪০৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে বেদে যাত্রীবাহী ট্রাক ডোবায় পড়ে রাজিয়া ও তুফানী নামে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে সড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তুফানী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী এবং রাজিয়া শরিয়তপুর জেলার পালং উপজেলার চড়ডংসা গ্রামের তৌহিদুলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ থেকে বহু বেদেযাত্রী নিয়ে পিরোজপুর ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। এ ছাড়া গুরুতর আহত ১০ জন। তাদের উজিরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...