শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

মেসির জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক / ৩৯২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

লিওনেল মেসি এখন ৩৮। আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর রোজারিও থেকে উঠে আসা কিংবদন্তি নক্ষত্র মঙ্গলবার নিজের ৩৮তম জন্মদিনের কেক কাটলেন। ১৯৮৭ সালের ২৪ জুন তার জন্ম। ১৩ বছর বয়সে শুরু তার ফুটবল-পাঠ। ইন্টার মায়ামির হয়ে এখনো যা চলছে। হরমোন ঘাটতি কৈশোরে যার স্বপ্নের পথে শঙ্কার কাঁটা বিছিয়ে দিয়েছিল, বার্সেলোনায় এসে ১৩ বছর বয়সে পরিচর্যার প্রচ্ছায় তা ক্রমে পল্লবিত ও পুষ্পিত হয়ে ওঠে। ২০০৪-এ বার্সার সিনিয়র দলে রোনালদিনহোর ছায়ায় পথচলা শুরু। সেই পথ ক্রমশ প্রশস্ত হয়ে মেসিকে পৌঁছে দিয়েছে সাফল্যের মহাসড়কে। রেকর্ড আটটি ব্যালড ডি’অর জয়ী আর্জেন্টিনার ভূমিপুত্র দেশকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন ২০২২ সালে।

মেসি বর্তমানে প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক। মায়ামির অধিনায়ক হিসাবে বছরে বেতন পান তিনি ৭৫ মিলিয়ন ডলার। ১০টি লা লিগা খেতাব ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৩ ম্যাচে ১১২ গোল করেছেন। বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২ গোল, যা কোনো একটি ক্লাবের হয়ে একজন খেলোয়াড়ের করা সর্বোচ্চ গোল। রোজারিওর ধূলিময় রাস্তা থেকে বিশ্বমঞ্চে তার উঠে আসার গল্প রোমাঞ্চ ও শিহরণে ভরা। মেসি এক দর্শক জাদু করা ফুটবলার।


এ জাতীয় আরো খবর...