শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

আল নাসরে রোনালদোর নতুন চুক্তি কয় বছরের

নিজস্ব প্রতিবেদক / ৪১২ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যত নিয়ে গুঞ্জন শেষ হচ্ছে। আল নাসরেই থাকছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই তথ্য।

এছাড়া ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, আল নাসরে রোনালদোর চুক্তি নবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বাকি কেবল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।

সিআরসেভেন নতুন চুক্তি এক বছরের জন্য করছেন। অর্থাৎ ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত তিনি আল নাসরে খেলতে সম্মত হয়েছেন। সঙ্গে আরও এক বছর চুক্তি নবায়নের ঐচ্ছিক শর্ত থাকছে। অর্থাৎ বিশ্বকাপের পরও খেলে যাবেন কিনা ওই সিদ্ধান্ত তুলে রেখেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও জুভেন্টাস তারকা।

রোনালদো আল নাসর থেকে মৌসুমে ১০০ মিলিয়ন ইউরোর মতো বেতন নিতেন। নতুন চুক্তিতে তার বেতন কত হচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের জার্সিতে ১১১ ম্যাচে ৯০ গোল করেছেন। তবে কোন শিরোপা জেতাতে না পারায় ক্লাব কর্তৃপক্ষ তার প্রতি কিছুটা নাখোস ছিল। যে কারণে ক্লাবটি তাকে ছেড়ে দিতেও চেয়েছিল। ধারণা করা হচ্ছে, সৌদি ফুটবলে রোনালদোর প্রভাবের কথা বিবেচনা করে তার সঙ্গে চুক্তি নবায়ন করছে ক্লাবটি।

রোনালদোও ছুটছে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোল করার রেকর্ডের দিকে। তিনি ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৩৮ গোল করেছেন। জাতীয় দল ও ক্লাবের হয়ে আর ৬২ গোল করতে পারলে তার লক্ষ্য পূরণ হয়ে যাবে। তবে বয়স হয়ে গেছে ৪০ বছর। ফিট থেকে বিশ্বকাপের পরও একটা মৌসুমে খেলে যাওয়া কঠিনই হবে তার জন্য।


এ জাতীয় আরো খবর...