শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

তেলের বাজারে দরপতনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক / ৩৮৬ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সপ্তাহ শেষে কমতির দিকেই যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি মেনে চলায় মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ ছিল, তা অনেকটাই প্রশমিত হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কমে আসায় দামও পড়তে শুরু করেছে। তবে শুক্রবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ড্রাইভিং মৌসুম শুরু হওয়ায় চাহিদা বেড়েছে। এর প্রভাবে দিনের শেষে বাজার কিছুটা চাঙ্গা দেখা গেছে।

শুক্রবার (জিএমটি সময় অনুযায়ী ১:১১টায়) ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি ব্যারেল ৬৮.০৭ ডলার যা আগের দিনের তুলনায় ৩৪ সেন্ট বা ০.৫ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড বেড়ে দাঁড়ায় ৬৫.৫৭ ডলারে, যা ৩৩ সেন্ট বা ০.৫১ শতাংশ বৃদ্ধি।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। এই ঘোষণার পর বাজারে তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে তেল ও জ্বালানি মজুদের পরিমাণ কমেছে। পরিশোধন কার্যক্রম ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় বাজারে আবার কিছুটা গতি ফেরে।

এ বিষয়ে প্রাইস ফিউচারস গ্রুপের বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, ‘বাজার এখন উপলব্ধি করছে যে হঠাৎ করেই অপরিশোধিত তেলের মজুদ সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।’


এ জাতীয় আরো খবর...