শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।শনিবার (২৮ জুন) ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের জালাল উদ্দিন (৬৫) ও জিল্লুর রহমান, ডা. আব্দুল হালিম এবং ট্রাকের হেলপার হাসিব।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী `হামদান এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক ডিভাইডারে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই জালাল ও জিল্লুর রহমান প্রাণ হারান এবং অনেকেই আহত হন। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যান ডা. আব্দুল হালিম এবং হাসিব। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬ জন।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...