শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

রেল সংযোগ উন্নয়নে জাইকার সঙ্গে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

গাজীপুরের জয়দেবপুর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশনে (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় জাপানি ওডিএ সহায়তার অংশ হিসেবে ৯২ হাজার ৭৭ মিলিয়ন ইয়েন ঋণ দেবে জাইকা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা।

১৬২ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন নির্মাণের মাধ্যমে ঢাকা ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ ও পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে, যা জাইকার অর্থায়নে নির্মিত যমুনা রেলসেতুর পূর্ণ সুবিধা কাজে লাগাতে সহায়তা করবে।এদিন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এই ঋণচুক্তিতে সই করেন। এ সময় ইচিগুচি তোমোহিদে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। একই সময় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।


এ জাতীয় আরো খবর...