শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শেফালি জারিওয়ালার মৃত্যুতে যা বললেন নিরব

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে শেফালির মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। শোক প্রকাশ করছেন তার ভক্ত অনুরাগীরাও। বাংলাদেশের অনুরাগীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা ও মডেল নীরব হোসেনও শোক প্রকাশ করেছেন। শেফালির মৃত্যুর খবর ছড়াতেই তার সঙ্গে ফ্রেমবন্দী হওয়া একটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, শেফালি জারিওয়ালা আর নেই।’ একজন লিখেছেন, ‘বিশ্বাস করা কঠিন।’ অপর একজন লিখেছেন, ‘সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ আরেকজন লিখেছেন, ‘শকিং নিউজ’, অপর একজন লিখেছেন, ‘তিন দিন আগেও মেয়েটা ফটোশুট করে ফেসবুকে আপলোড দিছে। আর হঠাৎ ই তার মৃত্যু হয়ে গেলো। বেপার টা এমনি কে কখন কিভাবে কোথায় মারা যাবে, তা কেউই বলতে পারেনা। গতকাল হঠাৎ করেই অসুস্থবোধ করেন শেফালি। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন।

কাটা লাগা’ গানের জন্য রাতারাতি বিখ্যাত বনে যান শেফালি। এরপর ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালে বলিউডে অভিষেক করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও চরিত্রে। ব্যক্তি জীবনে ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি।

২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তারা। তারপর ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সেই ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন।

খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।


এ জাতীয় আরো খবর...