শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিলো ঢাকা বোর্ড

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

যানজট ও জনদুর্ভোগ এড়াতে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

শনিবার (২৮ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো পরীক্ষাকেন্দ্র এলাকার যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। এ বিষয়ে পরীক্ষাকেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে, পূর্বনির্ধারিত নিয়মানুযায়ী পরীক্ষাকক্ষে প্রবেশের সময়সীমা ও অন্যান্য পরীক্ষাবিধি যথারীতি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই নির্দেশনা ঢাকা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের জন্য প্রযোজ্য। বিষয়টি নিশ্চিত করতে বোর্ড থেকে পাঠানো চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়, এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী। প্রথম দিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন, এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ড প্রকাশিত পরীক্ষার রুটিন অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

 


এ জাতীয় আরো খবর...