শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ডায়াবেটিস রোগীরা যে দুই মাছ থেকে দূরে থাকবেন

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

ডায়াবেটিস রোগীরা সাধারণত প্রথমেই মিষ্টি থেকে দূরে থাকেন। মিষ্টি খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া যাবে না। কারণ চিকিৎসকদের মানা। তারা প্রথমেই চিনি থেকে দূরে থাকতে বলেন। কিন্তু শুধু চিনিতে কেন, কিছু কিছু ফলও চিনির মতো মিষ্টি স্বাদের হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সে ফলও খেতে নিষেধ করেন চিকিৎসকরা। আর শুধু চিনি নয়; এ তালিকায় যুক্ত আছে কিছু মাছও। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, একজন ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা উচিত। সঠিক জীবনধারা অনুসরণ করে স্বাস্থ্যকর খাবার খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয়।

আর প্রত্যেকের কার্বোহাইড্রেট খাওয়ার ওপর নজর রাখা জরুরি। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারে খাদ্যের উপাদানগুলোর সঠিক পরিমাণ এবং ভারসাম্য বজায় রাখা উচিত।

সে জন্য ডায়াবেটিস রোগীদের কিছু মাছ খাওয়া থেকে দূরে থাকা উচিত। বড় পাকা পোনা, চিংড়ি ও কিছু সামুদ্রিক মাছে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে। এসব  তাদের জন্য ক্ষতিকর। তাই এসব মাছ সীমিত পরিমাণে খাওয়া উচিত। তবে মাছ ভাজার পরিবর্তে সিদ্ধ কিংবা অল্প তেলে রান্না করা উচিত। অতিরিক্ত তেল ও মসলা রক্তে শর্করা বাড়িয়ে দেয়। আর কিছু সামুদ্রিক মাছে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে, তাই সেগুলো সীমিত পরিমাণে খাওয়া উচিত। তবে মাছ প্রোটিনের দুর্দান্ত উৎস এবং এটি ডায়াবেটিস রোগীর জন্য উপকারী হতে পারে।

 


এ জাতীয় আরো খবর...