শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সাবেক বিএনপি নেতাকে মারধর, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুলকে মারধর করে বিবস্ত্র করার ঘটনা ঘটেছে

রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর এলাকায় তাকে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে এ হামলা চালায় স্থানীয় বিএনপির লোকজন।

স্থানীয়রা জানায়, ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হরিরামপুর বিদ্যুৎ কেন্দ্র সংস্কারে শ্রমিক নিয়োগের টেন্ডার পেয়ে দুপুর ১টার দিকে সেখানে কয়েকজন পুলিশসহ সাবেক চেয়ারম্যান মুকুল ও তার লোকজন যায়। এসময় তারা গাড়ি থেকে নামার পরপরই সেখানে থাকা সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমানসহ লোকজন তাকে গালমন্দ করে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা তাকে বিবস্ত্র করে। এসময় সেখানে থাকা পুলিশ তাদের বাধা দিয়ে মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এরপর তাকে শহরের সিলভার ক্রিসেন্টে নামের বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হামলার শিকার মুকুল সাংবাদিকদের জানান, তিনি থানা পুলিশের সহযোগিতায় সেখানে যাওয়ার পরও বজলুসহ তার লোক হামলা করে। ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন বিএনপির এই সাবেক নেতা ৷

তবে হামলার বিষয়টি অস্বীকার করে সোনারগাঁয়ের উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না।

এদিকে ঘটনার সতত্যা নিশ্চিত করে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, সাবেক চেয়ারম্যান মুকুলসহ কয়েকজন সেখানে গেলে তারা উত্তেজিত হয়ে তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়ে হামলা করে বিবস্ত্র করে। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি।

 

 


এ জাতীয় আরো খবর...