শিরোনামঃ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস আজ: ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ শ্লোগানে নতুন অঙ্গীকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার দাবিটি গুজব ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘গর্জন’: দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস সংরক্ষিত নারী আসনে এনসিপি: আলোচনায় মিতু ও নুসরাত তাবাসসুমসহ একঝাঁক মুখ সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত: শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা ‘আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, কিছুই বাকি থাকবে না’: ট্রাম্প ট্রাম্পের নিশানায় ইরানের কোন কোন বিদ্যুৎ কেন্দ্র? ‘রাজনৈতিক সবুজ সংকেত পেলেই চলবে যুদ্ধ’: ইরানের সেনাবাহিনীর কঠোর বার্তা ২০২৬ ফুটবল বিশ্বকাপ: একনজরে পূর্ণাঙ্গ সময়সূচী ও গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

আবারও জাতিসংঘের কালোতালিকায় ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক / ৮৮৩ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

শিশুদের ওপর গুরুতর সহিংসতার অভিযোগে জাতিসংঘ আবারও ইসরায়েলকে ‘কালোতালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত জাতিসংঘের বার্ষিক প্রতিবেদন ‘চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’-এ এই তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় বছরের মতো এই তালিকায় স্থান পেল ইসরায়েল। এমন এক সময় ইসরায়েলকে কালো তালিকাভুক্তির ঘোষণা এলো যখন গাজায় প্রায় ২০ মাস ধরে নৃশংস হামলা চালাচ্ছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে, যার জন্য মূলত দায়ী ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের যাচাইকৃত তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বজুড়ে ৪১ হাজার ৩৭০টি গুরুতর সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে শুধু ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে ঘটেছে ৮ হাজার ৫৫৪টি। এসব ঘটনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫৯ শিশু। গাজায় ১ হাজার ২৫৯ শিশু নিহত এবং ৯৪১ শিশু আহত হয়েছে। এছাড়া পশ্চিম তীরে ৯৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যুর তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে হত্যা ও অঙ্গহানি, যৌন সহিংসতা, স্কুল ও হাসপাতালের ওপর হামলার ঘটনা।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের ওপর এত মাত্রার সহিংসতায় আমি মর্মাহত। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে স্কুল ও হাসপাতালের নিরাপত্তা রক্ষা করতে হবে এবং বিস্ফোরক অস্ত্র ব্যবহারে সংযত থাকতে হবে।

প্রতিবেদনে লেবাননেও ইসরায়েলের হামলায় পাঁচ শতাধিক শিশু নিহত বা আহত হওয়ার তথ্য প্রকাশ পেয়েছে।

ইসরায়েলের জাতিসংঘ মিশন এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শাখা আল-কাসেম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডসকেও দ্বিতীয়বারের মতো কালোতালিকায় রাখা হয়েছে।

গাজা ছাড়াও চলতি বছরে শিশুদের ওপর সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো (প্রায় ৪ হাজার), সোমালিয়া (প্রায় ২ হাজার ৫০০), নাইজেরিয়া (প্রায় ২ হাজার ৫০০), হাইতি (প্রায় ২ হাজার ২০০)। সবচেয়ে বেশি সহিংসতা বৃদ্ধির হার দেখা গেছে লেবানন (৫৪৫%), মোজাম্বিক (৫২৫%), হাইতিতে (৪৯০%), ইথিওপিয়ায় (২৩৫ শতাংশ) ও ইউক্রেনে (১০৫ শতাংশ)।


এ জাতীয় আরো খবর...