শিরোনামঃ
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ০ বার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা বিগত ১৭ বছর অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। দেশের মানুষ বর্তমানে শান্তিতে রয়েছে।

তিনি বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, যারা অতীতে অত্যাচার-নির্যাতনে জড়িত ছিল এবং বর্তমানে বেআইনি কর্মকাণ্ড করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।

তিনি বলেন, সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। কোথাও কোনো নাশকতার পরিকল্পনার খবর পাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো?’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ৪ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়েজুল আজিম নোমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব ও শ্রমিক দল নেতা জসিম উদ্দিন প্রমুখ।


এ জাতীয় আরো খবর...