শিরোনামঃ
জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি : রাষ্ট্রপতি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী আইসিজের রায়ে ন্যায়বিচারের স্বীকৃতি মিললেও ঝুলেই থাকছে রোহিঙ্গাদের ঘরে ফেরা সংস্কারের পথে হাঁটলে ২০৩৫ সালে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ: বিশ্বব্যাংক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক / ১ বার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন। শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান।

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এ আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।


এ জাতীয় আরো খবর...