শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে মামলায় আসামি করার ঘটনা ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রোববার (২৯ জুন) সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্য ও ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তে যদি কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে প্রাথমিক পর্যায়েই তার নাম বাদ দেওয়ার বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এক-দুদিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।

এছাড়া ভুয়া ও মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য থেকে পরিত্রাণের জন্য সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এ পর্যায়ে পুলিশ কমিশনার ও এসপি পদমর্যাদার কমকর্তার এখতিয়ারিধীন কোনো মামলায় যৌক্তিক মনে হলে তদন্ত অফিসারকে দিয়ে প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া যাবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলা যৌক্তিক নয় কিংবা ভুয়া মামলা, তাহলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে সে মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন।

এ সময় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, অফিস স্থাপন নিয়ে এমওইউ স্বাক্ষরের বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত সবাই একমত পোষণ করেছেন। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য ওএইচসিএইচআরের অফিস হবে, তবে পরবর্তীতে এটা রিনিউ করার সুযোগ রাখা হয়েছে।

এ সময় মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণেল ঘটনায় মাগুরার মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে বলেও জানান তিনি।

 


এ জাতীয় আরো খবর...