শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ দূতাবাস রোববার মেক্সিকো সিটিতে বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে বহুমাত্রিক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনে মেক্সিকোতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একসঙ্গে বাংলা নববর্ষ ১৪৩২, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী এবং ঈদুল আজহার পুনর্মিলনী উদযাপন করা হয়।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখায় সবাইকে ধন্যবাদ জানান বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আনসারী রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘১৪০০ সাল’ আবৃত্তি এবং কাজী নজরুল ইসলামের লেখা ‘রাজবন্দীর জবানবন্দি’  থেকে পাঠ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এছাড়াও দুই তরুণ শিল্পীর পরিবেশনায় বাংলা গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

রাষ্ট্রদূত আনসারী বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাসের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের এসব আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলার গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে দূতাবাস প্রাঙ্গণ সাজানো হয়। এতে বাংলাদেশিরা বিদেশেও নিজেদের চিরায়ত গ্রামীণ পরিবেশের আবহ খুঁজে পান। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টি পরিবেশিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রাষ্ট্রদূত আনসারী বলেন, বিদেশে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করছি। এমন আয়োজনের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

অনুষ্ঠানে মেক্সিকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


এ জাতীয় আরো খবর...