শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনে ব্যবস্থা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠান উদযাপনে  পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো দেশব্যাপী অনেক কর্মসূচি পালন করবে। কীভাবে কর্মসূচি নির্বিঘ্নে পালন করা যায়- আমরা তা নিয়ে আলোচনা করেছি।

তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশব্যাপী এই অনুষ্ঠান উদ্‌যাপনকে ঘিরে কোনও হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি নেই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

সাম্প্রতিক এক গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৬২ শতাংশ মানুষ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা জনসাধারণের প্রতিক্রিয়া বিচার করি এবং সেই অনুযায়ী কাজ করি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকশ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...