শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

এনআইডি সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি: ইসি

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ বার
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন। বুধবার (২ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসির এই সিনিয়র সচিব বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামে ব্যাপক মনোযোগ দেয়ার জন্য এ অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এছাড়া অপেক্ষমাণ আবেদনগুলোয় বিভিন্ন সমস্যা থাকায় সেগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে এনআইডি সংশোধন আবেদন কমিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছে কমিশন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি। পাশাপাশি এনআইডির তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমে চেঞ্জ আনা হচ্ছে।

এ সময় এনআইডি সেবার ক্ষেত্রে নিজ নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সেবা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমে।


এ জাতীয় আরো খবর...