শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দোহারে বিএনপির নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

ঢাকার দোহার উপজেলায় বিএনপির নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টারকে (৬৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বুধবার (২ জুলাই) সকাল ৬টায় উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে।

জানা যায়, সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গেলে হঠাৎ তিন যুবক এসে হারুন মাষ্টারকে গুলি করে চলে যায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

হারুন মাস্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাটঁতে বের হন। এসময় তিন যুবক তাকে গুলি করে চলে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের নুসরাত তারিন বলেন, তার মাথা, ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

এদিকে খবর পেয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, স্থানীয় কারো সঙ্গে তার শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...