শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ওআইসির মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ১৮৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২ জুলাই) জেদ্দায় ওআইসির সচিবালয়ে মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় স্থায়ী প্রতিনিধির অফিস।

স্থায়ী প্রতিনিধির অফিস জানায়, স্থায়ী প্রতিনিধি তুরস্কের ইস্তান্বুলে ২১-২২ জুন অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ওআইসি মহাসচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিএফএম-এ রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা এবং ফলের নথিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মিয়ানমারের ওপর একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক চাপ তৈরিতে মহাসচিবের সহায়তা কামনা করেন।

মহাসচিব রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থনের প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং আশ্বস্ত করেন যে, শান্তিপূর্ণ প্রত্যাবাসন অর্জন না হওয়া পর্যন্ত ওআইসি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।

স্থায়ী প্রতিনিধি ওআইসির দশ বছরের কর্মসূচিতে (টিওয়াইপিওএ) রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্তির তাৎপর্যের উপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়ার জন্য গাম্বিয়াকে নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য মহাসচিবের প্রতি অনুরোধ জানান।


এ জাতীয় আরো খবর...