শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নিহত দুই কেএনএ সন্ত্রাসী বান্দরবানে ব্যাংক ডাকাতির পরিকল্পনায় জড়িত

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রুমা সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীরের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস কমান্ডো সদস্যরা রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুয়ালপি পাড়া ও পলি প্রাংসা পাড়ার মাঝামাঝি অবস্থিত তাইংদাং ঝিড়ির আগা ও নাইতং পাহাড়ের পাদদেশে কেএনএ সন্ত্রাসী ঘাটিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই পক্ষের গোলাগুলিতে কেএনএ সন্ত্রাসীদের প্রধান একটি ঘাঁটিতে হামলা চালিয়ে কেএনএর সামরিক শাখার একজন কমান্ডারসহ দুইজন সন্ত্রাসী নিহত হয়।

এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি রাইফেল, এসএমজি ম্যাগাজিন তিনটি, আটটি ইউনিফর্ম,  তিনটি  মি. অ্যামো, ৬০ রাউন্ড মি. অ্যামো, ২৩৭ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম  উদ্ধার করা হয়।

রুমা সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর জানান, নিহত দুই কেএনএ সন্ত্রাসী গত বছরের ২ ও ৩ এপ্রিল আলোচিত রুমা ও থানচি উপজেলায় সংঘটিত সোনালী ও কৃষি ব্যাংকে  ডাকাতি এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। এখনো পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান পরিচালনা অব্যাহত আছে।


এ জাতীয় আরো খবর...