শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

রংপুরের আট জেলার সব আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দল দেশের বিভিন্ন সংসদীয় আসনে তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিচ্ছে। এসব দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও বিভাগ অনুযায়ী প্রার্থী ঘোষণা করে আসছে নিয়মিত।

শুক্রবার (৪ জুলাই) রাতে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে দলটি। এদিন রংপুর জিলা স্কুল মাঠের জনসভা থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন জনসভার প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঞ্চে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবকটি আসনের ঘোষিত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর বিভাগের আট জেলার জামায়াতের প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো।

রংপুর

রংপুর-১ অধ্যাপক রায়হান সিরাজী

রংপুর-২ এটিএম আজহারুল ইসলাম

রংপুর-৩ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল

রংপুর-৪ মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খান

রংপুর-৫ গোলাম রাব্বানী

রংপুর-৬ মাওলানা নূরুল আমিন

 

দিনাজপুর

দিনাজপুর-১ মতিউর রহমান

দিনাজপুর-২ অধ্যক্ষ আফজাল হোসেন আনাম

দিনাজপুর-৩ অ্যাডভোকেট মনিরুল আলম

দিনাজপুর-৪ আবতাব উদ্দিন মোল্লা

দিনাজপুর-৫ আনোয়ার হোসেন

দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম

 

নীলফামারী

নীলফামারী-১ অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী-২ (ঘোষণা করা হয়নি)

নীলফামারী-৩ ওবাইদুল্লাহ সালাফি

নীলফামারী-৪ মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম

 

লালমনিরহাট

লালমনিরহাট-১ আনোয়ারুল ইসলাম

লালমনিরহাট-২ অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

লালমনিরহাট-৩ হারুনুর রশিদ

 

কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রাম-২ অ্যাডভোকেট ইয়াসিন আলী

কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান মোস্তাক

 

গাইবান্ধা

গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান

গাইবান্ধা-২ আব্দুল করীম

গাইবান্ধা-৩ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম

গাইবান্ধা-৪ ডা. আব্দুর রহিম সরকার

গাইবান্ধা-৫ মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস

 

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ দেলোয়ার হোসেন

ঠাকুরগাঁও-২ আব্দুল হাকিম

ঠাকুরগাঁও-৩ মিজানুর রহমান

১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত হলো জামায়াতের জনসভা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে জনসভাটির আয়োজন করে জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা।

জামায়াতের রংপুর মহানগরের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রমুখ।


এ জাতীয় আরো খবর...