শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের সময়কাল আমরা নিয়ে কোনো কথা বলিনি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
Nahid Islam

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি। আমাদের চাওয়া বিচার ও সংস্কার করে নির্বাচন হতে হবে। সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে। তার আগে সরকার জুলাই সনদ ঘোষণা করুক, এটা আমাদের চাওয়া। তা বাস্তবায়ন না হলে রাজপথে নামা হবে। একই সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আবেগের কথা বলে এই অভ্যুত্থানকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, খারিজ করে দেয়া হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধের লড়াইকে মবতন্ত্র বলা হচ্ছে, যারা বিপ্লব করেছে তাদের হত্যার গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, মিডিয়া দিয়ে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে, এসব কারণে অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতির জন্য ৩ আগস্ট আবারো মানুষ ঢাকায় আসবে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র আজ সপ্তম দিন। এরইমধ্যে ১৩ জেলা শেষ করে আজ রাজশাহী থেকে রওয়ানা হয়ে বানেশ্বর, পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনায় পদযাত্রা ও পথ সভা করবে দলটি।


এ জাতীয় আরো খবর...