শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতারা যেন লুকিয়ে নির্বাচনে না আসে: সিইসিকে ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ দাবি করেছেন, সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতারা যেন ভিন্ন পরিচয়ে বা গোপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর ব্যবস্থা নিতে হবে। সোমবার (৭ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা জানি আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ। সে হিসেবে আমরা চাই, তারা যেন ওই নাম লুকিয়ে বা ভিন্ন নামে নির্বাচন প্রক্রিয়ায় না আসে। এ বিষয়ে আমরা সিইসিকে লিখিতভাবে জানিয়েছি।’

সাক্ষাতে এনডিএম পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে ছিল—সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ করা, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিলবোর্ড ও জনসভা আয়োজন, আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় আঘাত বা ব্যক্তিগত চরিত্র হননের প্রচারণা নিষিদ্ধের দাবি।

নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নিয়েও ছাড় চায় দলটি। প্রস্তাবনায় বলা হয়, ব্যক্তিগত ঋণের জামিনদারদের ক্ষেত্রে ঋণগ্রহীতা খেলাপি হলেও মনোনয়ন দাখিলের আগে ঋণ পরিশোধের স্লিপ দিলে প্রার্থীকে নির্বাচনের উপযোগী বিবেচনা করতে হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, ‘নির্বাচনে পোস্টার বাদ যাচ্ছে, কিন্তু বিলবোর্ডের দায়িত্ব যদি প্রার্থীকে নিতে হয়, তাহলে ৪০ লাখ টাকাও যথেষ্ট হবে না। এ দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়া উচিত।’

তিনি অনুরোধ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিশনের কোনো আলোচনা হয়ে থাকলে সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক।


এ জাতীয় আরো খবর...