শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
জাতীয় পার্টি

বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিবেদক ও ক্যামেরাপারসনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রেসক্লাব ইউনিট ও কূটনৈতিক রিপোর্টারদেরও সংবাদ সম্মেলন কাভার করার অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...