শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
নাহিদ ইসলাম

ভারতীয় আগ্রাসনবিরোধী ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এ চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় নাহিদ বলেন, ‘ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিলো।’

বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ দেয়া সবার স্মৃতিচারণ করেন এনসিপির আহ্বায়ক। বলেন, ‘তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থি রাজনীতির সূচনা করতে চায়।’


এ জাতীয় আরো খবর...