শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
BD Army

বাংলাদেশ সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যে ঢাকাসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এতে ফলজ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি সৌন্দর্য্যবর্ধক বৃক্ষও রোপণ করা হবে।

কর্মসূচি চলবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত। এর আওতায় প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকাগুলোতেও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানায় আইএসপিআর।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং অন্যান্য সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...