শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

মার্কিন শুল্ক আলোচনার দরজা এখনও খোলা: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ বলেছেন, বাংলাদেশি পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক নিয়ে আলোচনার দরজা এখনও খোলা আছে এবং আলোচনা থেকে আরও ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন এবং বিমানসহ বিভিন্ন মার্কিন পণ্যের উপর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। সে অনুযায়ী, বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকার খাদ্যশস্য ক্রয়েও আমেরিকাকে গুরুত্ব দেবে। এই বিষয়গুলোতে ছাড় দেওয়া বা গ্রহণ করার ক্ষেত্রে কোনও বাধা নেই।’

সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দু’টি পৃথক বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেছেন আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

তবে, তিনি দ্বিপাক্ষিক শুল্ক আলোচনার দরজাও খোলা রেখেছেন এবং চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।


এ জাতীয় আরো খবর...