শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শুল্ক নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম দিনের আলোচনা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবারও (১০ জুলাই) আবারও দু’দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক এ বৈঠকের জন্য বর্তমানে দেশটিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। গত সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। এর আগে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
তবে বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেও এসব দেশের জন্য আলোচনার দরজাও খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের কথা বলা হলেও এখনো এ নিয়ে দর কষাকষির সুযোগ রয়েছে। যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বাংলাদেশ।


এ জাতীয় আরো খবর...